লন্ডনে সিলেট সিটি মেয়র আরিফুল হকের সাথে বিবিসিসিআইর মতবিনিময়

1051

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের সাথে মতবিনিময় করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ড্রাট্রি’র নেতৃবৃন্দ। গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনস্থ সিটি আরবার হোটেলের একটি হল রুমে অনুষ্ঠিত মতবিনিম সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সিলেটের সাথে ব্রিটেনের ব্যবসায়িক সম্পর্ক আরো বৃদ্ধি ও সিলেটে নিরাপদ বিনিয়োগের পরিবেশ সৃষ্টিসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট এনাম আলী এমবিই। সংগঠনের ডারেক্টর সাইদুর রহমান রেনুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ব্যবসায়ী নেতা বশির আহমদ, আবুল হায়াত নূরুজ্জামান, সফিকুল ইসলাম, হেলাল উদ্দিন খানসহ অনেকে।