সাইফ হাসান: যুক্তরাজ্যের পোর্টসমাউথে কঠোর নি*ষেধাজ্ঞার মধ্যেই মুখোমুখি অবস্থানে নেমেছে অভিবাসনবিরোধী ও বর্ণবাদবিরোধী দুটি পক্ষ। সম্ভাব্য অপ*রাধ ও বিশৃঙ্খলা ঠেকাতে শহরটিতে চলা বিক্ষোভে মুখে মাস্ক বা মুখোশ পরা পুরোপুরি নি*ষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। কড়া পুলিশি পাহারায় শত শত বিক্ষোভকারী গিল্ডহল স্কয়ারের দিকে পদযাত্রা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে শনিবার পাল্টাপাল্টি পদযাত্রা করেছে অভিবাসনবিরোধী ও বর্ণবাদবিরোধী দুটি দল। হ্যাম্পশায়ার অ্যান্ড আইল অব ওয়াইট কনস্ট্যাবুলারি নতুন অপরাধ ও পুলিশিং আইনের অধীনে বিক্ষোভকারীদের পরিচয় গোপনের উদ্দেশ্যে মাস্ক পরা নিষিদ্ধ ঘোষণা করে। স্থানীয় সময় সকাল দশটা থেকে এই বিধিনিষেধ কার্যকর হয় এবং বিক্ষোভ শুরুর সময় কোনো পক্ষকেই মুখ ঢাকা অবস্থায় দেখা যায়নি।
শনিবার দুপুরের দিকে প্রায় ৫০০ অভিবাসনবিরোধী বিক্ষোভকারী অল সেন্টস চার্চের সামনে জড়ো হয়ে নৌকা চলাচল বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকে। অন্যদিকে প্রায় ৩০০ মানুষ বর্ণবাদবিরোধী ব্যানার নিয়ে পাল্টা পদযাত্রায় অংশ নেয়। উভয় পক্ষই গিল্ডহল স্কয়ারে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আলাদা রেখে সম্ভাব্য সংঘাত প্রতিহত করে।
স্ট্যান্ড আপ টু রেসিজম পোর্টসমাউথের নেতা সাইমন ম্যাগোরিয়ান জানান, পোর্টসমাউথ একটি বহুসংস্কৃতির শহর এবং তারা কোনো ধরনের উগ্রতাবাদী গোষ্ঠীকে শহরের নিয়ন্ত্রণ নিতে দেবেন না। অন্যদিকে অভিবাসনবিরোধী এক বিক্ষোভকারী পিট ডেভিস যুক্তি তুলে ধরে বলেন, অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো উচিত, কারণ সেখানে কোনো যুদ্ধ নেই এবং বিনামূল্যে সরকারি সুবিধা বন্ধ করা প্রয়োজন।
সহকারী চিফ কনস্টেবল পল বার্তোলোমিও উল্লেখ করেছেন, এই ক্ষমতা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং সবার ওপর সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। এর মূল লক্ষ্য বিক্ষোভ বন্ধ করা নয়, বরং বিশৃঙ্খলা রোধ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। গত ৬ সেপ্টেম্বর চ্যানেল পার হয়ে আসা ১২০ জন অভিবাসীকে বহনকারী বাস আটকে দেওয়ার সময় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
#পোর্টসমাউথ #যুক্তরাজ্য_বিক্ষোভ #বর্ণবাদ_বিরোধী #aknews #onebanglanews















