ব্রিটেনে উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় দুই পুলিশ নি*হত

40

সাইফ হাসান: যুক্তরাজ্যের মিডলসব্রোর এ৬৬ সড়কে ভুল পথে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা মা\রা গেছেন। শনিবার সকালে দায়িত্ব পালনকালে ৩৮ বছর বয়সী টম ক্লফ এবং ৩৭ বছর বয়সী ম্যাথিউ ব্লেডস নামের দুই পুলিশ কনস্টেবল এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তাদের গাড়িতে আ*ঘাত হানা অপর গাড়ির পাঁচ আরোহীও ঘটনাস্থলে মৃ*ত বলে নিশ্চিত করা হয়েছে। নিহত টম ক্লফকে একজন সত্যিকারের বীর উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে তার পরিবার।

পুলিশ জানায়, একটি ভক্সওয়াগন পাসাট গাড়ি দ্রুতগতিতে উল্টো দিক থেকে এসে তাদের পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। নিহত অন্য পাঁচ আরোহী হলেন মাইকেল রবার্ট কাহিল, জ্যাকব মাতুসিয়াক, থিও রাই, মাকাই স্যাডিংটন এবং কোল রবার্ট ওয়ার্থি।

কনস্টেবল টম ক্লফের পরিবার এক বার্তায় তাকে নিজেদের বীর হিসেবে উল্লেখ করে জানিয়েছে, যেকোনো মানুষের প্রয়োজনে তিনি সবার আগে এগিয়ে যেতেন এবং নিজের সংক্ষিপ্ত জীবনে সবসময় দেশ ও মানুষের সেবায় নিবেদিত ছিলেন। একই দুর্ঘটনায় প্রাণ হারানো অপর পুলিশ কর্মকর্তা ম্যাথিউ ব্লেডস দুই সন্তানের জনক ছিলেন এবং সম্প্রতি একটি স্থানীয় ফুটবল ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছিলেন।

ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষ রাজনীতিবিদরাও দায়িত্ব পালনরত অবস্থায় নিহত এই দুই পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

#aknews #onebanglanews #যুক্তরাজ্য #সড়কদুর্ঘটনা #পুলিশ