ইস্ট লন্ডনের বেনজনসন রোড়ে ওশান ফ্লোরিং এর উদ্বোধন

585

ওয়ানবাংলানিউজ: নিত্য নতুন আধুনি ডিজাইনের ফার্নিচার ও কাপের্ট এর সম্ভার নিয়ে পূর্ব লন্ডনের বেনজনসন রোড়ে উদ্বোধন হল ওসান ফ্লোরিং সপের। ১৫ এপ্রিল রবিবার বিকালে বাংলাদেশী মালিকানাধীন এই সপ উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। ব্যবসায়ী রহিম উদ্দিন রিপন, জুবায়ের আহমদ সুজন ও মুজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, কাউন্সিলার আয়াস মিয়া, কমিউনিটি নেতা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, এম করিম উদ্দিন, হাজী জালাল উদ্দিন, এখলাছ উদ্দিনসহ অনেকে।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসে বাংলাদেশীদের ধারা পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন এবং আগামীতে আরো বেশি নতুন প্রজন্ম ব্যবসা ক্ষেত্রে সাফল্য দেখাবে বলে তারা প্রত্যাশা করেন।