সুইং ব্রিজে গাড়ির ধাক্কায় বাইকারের মৃ*ত্যু

53

সাইফ হাসান: যুক্তরাজ্যের লিংকনশায়ারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সুইং ব্রিজে গাড়ির ধাক্কা লেগে চালক মা\রা গেছেন। নরফোক সীমান্তের কাছে এ১৭ সড়কের ক্রস কিজ ব্রিজে লাল রঙের একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়ে। চালক গুরুতর আ*ঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ড্যাশ ক্যাম ফুটেজ চেয়ে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে স্থানীয় পুলিশ।

লিংকনশায়ার পুলিশ জানিয়েছে, গত রবিবার এ১৭ সড়কে এই মারাত্মক সড়ক দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী একটি লাল রঙের ফোর্ড ফিয়েস্তা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাটন ব্রিজের কাছে অবস্থিত ক্রস কিজ সুইং ব্রিজে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় চালক মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্রিটিশ সময় বিকেল আনুমানিক পাঁচটা বেজে চল্লিশ মিনিটের দিকে নরফোক সীমান্ত সংলগ্ন এলাকায় ঘটনাটি সংঘটিত হয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ওই সময়ে ঘটনাস্থলে উপস্থিত কোনো প্রত্যক্ষদর্শী অথবা গাড়ির ড্যাশ ক্যাম ফুটেজ থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

#সড়ক_দুর্ঘটনা #যুক্তরাজ্য #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews