সাইফ হাসান: যুক্তরাজ্যের ডেভনে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর এ৩৮ প্রধান সড়কটি উভয় দিকে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দুটি গাড়ি এবং একটি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক অত্যন্ত গুরুতরভাবে আ*ঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থলটি ডেবনের লি মিল এলাকার কাছে অবস্থিত এবং খবর পেয়েই জরুরি সেবার একাধিক টিম উদ্ধার কাজে অংশ নেয়। আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থলে সরাসরি একটি এয়ার এ্যাম্বুলেন্স পৌঁছায়।
পরিস্থিতি সামাল দিতে এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পুলিশ পুরো সড়ক ও এর সংযোগ পথগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। উদ্ধারকারী সংস্থাগুলোর মতে সড়কটি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই রুটে যাতায়াতকারী সব চালককে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। পুলিশ জানিয়েছে উদ্ধার কাজ ও প্রাথমিক তদন্ত কার্যক্রম এখনো বহাল রয়েছে।
#আন্তর্জাতিক #দুর্ঘটনা #সড়ক_দুর্ঘটনা #সংবাদ















