লন্ডনের ঐতিহাসিক হ্যামারস্মিথ ব্রিজে আপাতত যানবাহন চলাচল চালু হচ্ছে না। প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের মেরামত প্রকল্পের অর্থায়ন এখনও নিশ্চিত না হওয়ায় ব্রিজটি গাড়ির জন্য বন্ধই থাকবে।
২০১৯ সাল থেকে গাড়ি চলাচল এবং ২০২০ সাল থেকে সব ধরনের যানবাহনের জন্য বন্ধ থাকা ব্রিজটি বর্তমানে পথচারী, সাইকেল আরোহী ও নৌযানের ব্যবহারের জন্য খোলা রয়েছে। স্থানীয় কাউন্সিল, ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) এবং যুক্তরাজ্যের পরিবহন বিভাগ (DfT) যৌথভাবে প্রয়োজনীয় অর্থায়নের সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।















