যুক্তরাজ্যে হাজারো তরুণের খোঁজ নেই, ঝুঁকিতে থাকা তরুণদের খুঁজে বের করতে সরকারের নতুন উদ্যোগ

70

ইংল্যান্ডে ১৬ থেকে ১৭ বছর বয়সী শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের আরও কার্যকরভাবে শনাক্ত ও নজরদারির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার। বর্তমানে প্রায় ৩২ হাজার ১০০ তরুণ-তরুণীর অবস্থান বা কার্যক্রমের নির্ভরযোগ্য তথ্য নেই, যাদের ‘ফ্যান্টম নিটস’ (শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা) হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

সরকার বলছে, বিভিন্ন স্থানীয় কাউন্সিলের তথ্য সংগ্রহের পদ্ধতিতে ব্যাপক বৈচিত্র্য থাকায় অনেক তরুণ নজরদারির বাইরে থেকে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কাউন্সিল ও স্কুলগুলোকে নতুন নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে, যাতে দ্রুত ঝুঁকিতে থাকা তরুণদের শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায় এবং একটি ‘হারিয়ে যাওয়া প্রজন্ম’ তৈরি হওয়া ঠেকানো সম্ভব হয়।