কাউন্সিলারদের উদ্যোগে টাওয়ার হ্যামলেটস এ ইফতারি বিতরণ : ফুড স্পন্সর সোনারগাঁ রেস্টুরেন্ট

825

এম এ জামান: মহামারী করোনাভাইরাস এর এই কঠিন সময়ে কমিউনিটির জনপ্রতিনিধি সমাজসেবী ও ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন মানবতার পাশে দাঁড়াতে। আতংক উপেক্ষা করে সোস্যাল ডিস্টেন্স বজায় রেখে কমিউনিটির ভলনোরেবল মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার মত মানবিক কাজ করে যাচ্ছেন তারা।

পবিত্র রামাদ্বানকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচিত সকল কাউন্সিলারের সম্মিলিত প্রচেষ্টায় হাতে নেয়া হয়েছে ” টাওয়ার হ্যামলেটস টুগেদার ইফতার ২০২০” কর্মসূচি। এর আওতায় কাউন্সিলের প্রতিটি ওয়ার্ডে রামাদ্বান মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। উদ্বোধনী দিনে ইফতারির স্পন্সর ছিলো হোয়াইটচ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্ট ।


গত ১লা মে শুক্রবার বিকাল ৫টায় ইফতার বিতরণী পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। ব্যাংক্রফট টিএমসি আঙ্গিনায় ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেনের সঞ্চালনায ” টাওয়ার হ্যামলেটস টুগেদার ইফতার ২০২০” কর্মসূচির শুভ সুচনা করেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সোনারগাঁও রেস্টুরেন্টের মিসবাহ চৌধুরী ও তুফাজ্জল আলম, ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, ডেপুটি মেয়র রেইচল ব্লেইক, সাবেক স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার তারেক খাঁন, কাউন্সিলার কবি শাহ সোহেল আমিন, কাউন্সিলার এহতেশাম হক, কাউন্সিলার রাজিব আহমদ, কাউন্সিলার ক্যাভিন ব্রেডি, কাউন্সিলার ইভ ম্যাককুলাম, কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার ডেন টমলিনসন, কাউন্সিলার আসমা ইসলাম, ব্যবসায়ী অলিউর রহমান ও কমিউনিটি নেতা নাসির আহমদ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বেচ্ছাসেবকদের হাতে ফুড ও ড্রিঙ্ক তুলে দেন মেয়র জন বিগস ও ডেপুটি স্পীকার মোহাম্মদ আহবাব হোসেন। বেথনাল গ্রীন ও সেন্ট পিটার্স ওয়ার্ডের সকল ধর্মের দুই শতাধিক ভলনারেবলদের ঘরে ঘরে গরম ইফতারি পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা।