উত্তর সাগরে নতুন তেল উত্তোলনের বিরোধিতায় লেবার এমপিরা

70

যুক্তরাজ্যে উত্তর সাগরের রোজব্যাংক তেলক্ষেত্রে নতুন করে তেল উত্তোলনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন লেবার পার্টির কয়েকজন এমপি।

তারা সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে এ প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, প্রকল্পটি দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ ঘটাবে, অথচ জ্বালানির দাম বা যুক্তরাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে না।

এমপিরা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং সবুজ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন।