যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ী বসবাসে £১০ হাজার ব্যয়ের শর্ত

28

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য নতুন অভিবাসন আইনের আওতায় স্থায়ী বসবাসের (Settled Status) আবেদন করতে হলে রাষ্ট্রের বহন করা জীবনযাপনের খরচের অংশ হিসেবে প্রায় ১০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে। সরকারের প্রস্তাবিত আয়ভিত্তিক (means-tested) এই ব্যবস্থার লক্ষ্য আশ্রয়প্রার্থীদের আবাসন ও সহায়তা খাতে বছরে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড ব্যয় কমানো। তবে বিভিন্ন মানবাধিকার ও দাতব্য সংস্থা এ নীতিকে অন্যায্য ও বাস্তবতাবিবর্জিত বলে সমালোচনা করেছে। তাদের দাবি, আশ্রয়ের আবেদন নিষ্পত্তির আগে অনেক আশ্রয়প্রার্থী কাজ করার সুযোগ পান না, ফলে এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করা তাদের জন্য অত্যন্ত কঠিন হবে।