যুক্তরাজ্যের লেবার সরকার ইউক্রেনীয় ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য নতুন নিয়ম চালুর পরিকল্পনা করেছে, যার ফলে তারা গ্রেট ব্রিটেনে আরও দীর্ঘ সময় বৈধভাবে গাড়ি চালাতে পারবেন। প্রস্তাব অনুযায়ী, লাইসেন্সের বৈধতা ৩৬ মাস থেকে বাড়িয়ে ৬০ মাস এবং কিছু ক্ষেত্রে ৫৪ মাস থেকে ৭৮ মাস করা হবে। সরকারি পরামর্শে অংশ নেওয়া ৯৫ শতাংশেরও বেশি মানুষ এই উদ্যোগের পক্ষে মত দিয়েছেন। পরিবহন বিভাগ জানিয়েছে, ইউক্রেনের ড্রাইভিং পরীক্ষা ও লাইসেন্সিং ব্যবস্থা ব্রিটেনের মানের সমতুল্য হওয়ায় এই পরিবর্তন সড়ক নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করবে না।















