লেবার পার্টির নেতৃত্বের অন্যতম দাবিদার অ্যান্ডি বার্নহাম ব্রিটেনকে ‘নতুনভাবে গড়ে তোলার’ উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছেন।
তাঁর প্রস্তাবে ওয়েস্টমিনস্টারের ক্ষমতা বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীকরণ, ম্যানচেস্টারে ‘নম্বর ১০ নর্থ’ প্রতিষ্ঠা এবং আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক কাউন্সিল হাউস নির্মাণ, ইউটিলিটি খাত সংস্কার, পুনঃশিল্পায়ন ও নগর পুনর্জাগরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বার্নহাম আগামী এক দশক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়েই এই রূপরেখা তুলে ধরেছেন।















