৭ কোটি ৫০ লাখ পাউন্ডের চুক্তিতে বদলে যাচ্ছে ব্রিটেনের রুটি বাজারের চিত্র

36

যুক্তরাজ্যের সবচেয়ে বড় রুটি ব্র্যান্ড গঠনের পথে বড় বাধা কাটিয়ে উঠেছে অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুডস (এবিএফ)। দেশটির প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ (সিএমএ) ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে হোভিস অধিগ্রহণের অনুমোদন দিয়েছে কিংসমিলের মালিক প্রতিষ্ঠানটিকে। এর ফলে একীভূত হয়ে তৈরি হবে যুক্তরাজ্যের সবচেয়ে বড় রুটি ব্র্যান্ড।

সিএমএর মতে, এই চুক্তি না হলে এবিএফের বেকারি বিভাগ অ্যালাইড বেকারিজ যুক্তরাজ্যের বাজার থেকে সরে যেতে পারত, যা স্বল্প আয়ের ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলত। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা একীভূত করে ক্রমবর্ধমান ব্যয় ও কমে যাওয়া চাহিদাজনিত আর্থিক সংকট মোকাবিলাই এই অধিগ্রহণের মূল লক্ষ্য।