সিগারেটের কমতে থাকা চাহিদার মধ্যে খরচ কমানো ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এটি প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় এক-পঞ্চমাংশ।
কোম্পানিটি জানিয়েছে, রূপান্তর কর্মসূচির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। একই সঙ্গে প্রচলিত সিগারেটের পরিবর্তে Vuse ই-সিগারেট এবং Velo নিকোটিন পাউচের মতো বিকল্প নিকোটিন পণ্যে বিনিয়োগ জোরদার করছে BAT।















