ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আরও ৮৪৭ জনের মৃত্যু: মোট ১৪৫৭৬ জন

2695
file picture

ওয়ানবাংলানিউজ: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শুক্রবার দুপুর পর্যন্ত) আরও ৮৪৭ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৪৫৭৬ জন।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫৯৯ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৪৬১৮। এর আগে গত বুধবার ছিলো ৪৬০৫ জন। গত মঙ্গলবার ছিলো ৫২৫২জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১০৮৬৯২ জন।

তবে স্কাই নিউজ নিউজে দেখা যায় গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৩৮ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫৮, ওয়েলসে ১১ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ১৮ জন। মোট হিসেব করলে দেখা যায় ৮২৫ জনের মৃত্যু হয়েছে।

ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে গতকাল বৃহস্পতিবার ছিলো ৮৬১ বুধবার ছিলো ৭৬১ জন, মঙ্গলবার ছিলো ৭৭৮জন, সোমবার ৭১৭ জন, রবিবার ৭৩৭ জন, শনিবার ছিলো ৯১৭ জন । মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৪৫৭৬ জন।