যুক্তরাজ্যে ‘আর্মড ফোর্সেস ডে’ উদযাপন; সেনাদের সম্মানে দেশজুড়ে আয়োজন

43

যুক্তরাজ্যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে Aldershot শহরে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান সেনাসদস্য, অবসরপ্রাপ্ত যোদ্ধা (ভেটেরান) এবং সামরিক ক্যাডেটরা অংশ নেন। সামরিক ব্যান্ডের নেতৃত্বে আয়োজিত এ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন Air Marshal Sir Richard Knighton।

প্রতি বছর জুন মাসের শেষ শনিবার পালিত হওয়া সশস্ত্র বাহিনী দিবসে Royal Navy, British Army এবং Royal Air Force–এর সদস্যদের অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অ্যালডারশটের প্রধান কুচকাওয়াজের পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন শহরে প্যারেড, সামরিক প্রদর্শনী এবং কমিউনিটি অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।