যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ নতুন একটি অভিবাসন বিল আনার পরিকল্পনা করেছেন।
প্রস্তাবিত বিলে শরণার্থীদের জন্য নিরাপদ ও বৈধ অভিবাসনের নতুন পথ চালুর পাশাপাশি আশ্রয় আবেদন সংক্রান্ত নিয়ম আরও কঠোর করার প্রস্তাব রয়েছে। এতে শরণার্থীদের জন্য স্পনসরশিপ কর্মসূচি এবং বিদেশি অপরাধীদের বহিষ্কারের ক্ষেত্রে নতুন মূল্যায়ন পদ্ধতিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে লেবার দলের সদস্য লর্ড আলফ ডাবসসহ সমালোচকদের দাবি, বিলটির বিধিনিষেধ অতিরিক্ত কঠোর এবং অভিবাসন নীতিতে আরও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত।















