ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে চার শিশুর মৃ*ত্যু

81

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপে ফ্রান্সে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অতিরিক্ত গরমের মধ্যে পানিতে নামায় ৫৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই দাবদাহকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যাপক ও তীব্র তাপপ্রবাহ হিসেবে উল্লেখ করা হচ্ছে। ফ্রান্স ও যুক্তরাজ্যে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এখন মধ্য ও পূর্ব ইউরোপে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ কারণে বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং জরুরি সেবার ওপর বাড়তি চাপের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।