যুক্তরাজ্যের লিভারপুলের টক্সটেথ এলাকায় একটি ক্যাফের ভেতরে গুলিবর্ষণের ঘটনায় ২০-এর কোঠার এক যুবক আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তিকে তাড়া করে ক্যাফের ভেতরে ঢোকার পর গুলির শব্দ শোনা যায়। আহত যুবককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকাজুড়ে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশ বিশেষ ‘সেকশন ৬০’ আদেশ জারি করেছে, যার আওতায় অতিরিক্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।















