ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্টের সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার কমিউনিটি নেতা মরহুম মদরিছ আলী বাদশার ৭ম মৃত্যু বার্ষিকীতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থীনা করেছেন মরহুমের বড় ভাই যুক্তরাজ্য বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী।
নিবেদিত প্রাণ কমিউনিটি নেতা ও ক্রিড়া সংগঠক মদরিছ আলী বাদশা ব্রিকলেইনে ব্যবসা পরিচালনাসহ একাদিক কমিউনিটি সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন। মরহুমের বড় ভাই আলহাজ্ব তৈমুছ আলী কমিউনিটির সর্বস্থরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।















