শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি এএফপি সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন।
জাইদি বলেন, ‘প্রস্তাবিত সফরটি স্থগিত করা হয়েছে, কারণ এরই মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়ে গেছে।’
তিনি বলেন, একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।
মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ মধ্যস্থতাকারী কাতার রাষ্ট্রের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
আজ বৃহস্পতিবার সকালেও পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে ইভেন্টটি এখনো বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়।















