যুক্তরাজ্যে নদীতে ডুবে মৃ*ত্যু ১৩ বছরের কিশোরীর

39

১৩ বছর বয়সী পালওয়াশা আকবর উত্তর ইয়র্কশায়ারের বার্নসঅলে অবস্থিত River Wharfe নদীতে ডুবে মারা গেছে। পরিবারের সঙ্গে ১৪তম জন্মদিন উদযাপন করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় সে।

তদন্তকারী কর্মকর্তার প্রাথমিক প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়াকে নিশ্চিত করা হয়েছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়ায় শুনানি পরবর্তী তারিখে মুলতবি করা হয়েছে।

পালওয়াশার পরিবার তাকে মেধাবী, দয়ালু ও সবার প্রতি যত্নশীল এক কিশোরী হিসেবে স্মরণ করেছে। জন্মদিনের মাত্র একদিন আগে তার এমন আকস্মিক মৃত্যু পরিবার ও স্থানীয় সম্প্রদায়কে গভীর শোকে নিমজ্জিত করেছে।