যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান রিচ নাইটন সতর্ক করে বলেছেন, অতিরিক্ত অর্থায়ন না পেলে দেশটিকে সামরিক পরিকল্পনা ও কার্যক্রম সীমিত করতে হতে পারে। তাঁর মতে, বর্তমান মাত্রায় সামরিক মহড়া ও দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও তহবিল প্রয়োজন।
নাইটন উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমিত বাজেটের কারণে সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর নির্ধারিত জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণের গুরুত্বও তুলে ধরেন।















