লন্ডনকে অপরাধপ্রবণ শহর হিসেবে তুলে ধরা বিভ্রান্তিকর প্রচারণা ও ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে লড়তে ৭ মিলিয়ন পাউন্ডের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণা শুরু করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের কাছে লন্ডনের ইতিবাচক দিক, বৈচিত্র্য ও নিরাপদ পরিবেশ তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে সমালোচকদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট মোকাবিলার বদলে রাজধানীর প্রকৃত অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাদের মতে, অপরাধের হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়াই হওয়া উচিত মেয়রের প্রধান অগ্রাধিকার।














