ঝিগলী হাই স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি

801

ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ঝিগলী হাই স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুণর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

পূর্ণমিলনী আয়োজনকে সামনে রেখে গত ৪ এপ্রিল মঙ্গলবার পূর্ব লন্ডনের বিগল্যান্ড স্ট্রিটের কেয়ার হাউজে এক সভা অনুষ্টিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ছাত্র উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মো: আবুল খায়েরকে সভাপতি ও বদরুজ্জামান শামীমকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একই সাথে ১৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শায়েস্তা মিয়া, আহবাব মিয়া, মখদ্দুছ আলী, ডা: সুয়েব আহমদ, নুরুজ্জামান, ফখরুল হক, রফিক আহমদ, আব্দুর রব, আব্দুল ওয়াদদসহ অনেকে।

সভায় জানানো হয় ঐতিহ্যবাহী ঝিগলী হাই স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশাল পরিসরে পূণর্মিলনী, ম্যাগাজিন প্রকাশনা ও স্মৃতি চারণমূলক আলোচনা আয়োজন করা হবে। এতে সকল ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।