১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

38

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষতিকর কনটেন্ট, সাইবার বুলিং ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর পাশাপাশি কিছু অনলাইন গেমিং অ্যাপেও কড়াকড়ি আরোপ করা হবে। বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে চ্যাট করার সুযোগ বন্ধ করা হবে।

স্টারমার বলেন, “এটি আমাদের শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য বাস্তব পরিবর্তন আনবে।” তিনি জানান, চলতি বছরের মধ্যেই এ বিষয়ে আইন পাসের চেষ্টা করা হবে এবং আগামী বসন্ত থেকে নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

সরকারের তথ্য অনুযায়ী, ১৬ বছর বয়সসীমা নির্ধারণের পক্ষে প্রতি ১০ জন অভিভাবকের মধ্যে ৯ জন সমর্থন জানিয়েছেন।