লন্ডনে প্রেমিকাকে খু*ন করে পলায়নকালে তরুণ গ্রে*প্তার

58

সাইফ হাসান: যুক্তরাজ্যের লন্ডনে সম্পর্কচ্ছেদের জেরে প্রাক্তন প্রেমিকাকে নির্মমভাবে খু*ন করেছেন এক ভারতীয় তরুণ। দীপক সান্ধু নামের ওই যুবক গত বছর একটি ফ্ল্যাটে এই হ*ত্যা চালিয়ে নিজ দেশে পালানোর চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে বার্মিংহাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। সম্প্রতি আদালত তাকে এই গুরুতর অপ*রাধে দোষী সাব্যস্ত করেছে এবং তিনি এখন আজীবন কারাদণ্ডের সম্মুখীন।

গত বছরের ৯ ডিসেম্বর লন্ডনের বেসওয়াটার এলাকার একটি এয়ারবিএনবি ফ্ল্যাটে শিয়াওচিং কে নামের ৩৯ বছর বয়সী এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন কেবল ২৪ বছর বয়সী দীপক সান্ধুই মুখে মাস্ক ও মাথায় টুপি পরে ওই ভবনে প্রবেশ করেছিলেন। সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ থেকে তিনি একটি সুপারমার্কেট থেকে ছুরি কিনে সাউথ্যাম্পটন থেকে লন্ডনে এসে এই হত্যাকাণ্ড ঘটান।

হত্যার পর দীপক তার বোনের কাছে পাঠানো এক ভয়েস মেসেজে মিথ্যা দাবি করেন যে কোনো পেশাদার খুনি ওই নারীকে হত্যা করেছে। নিজেকে বাঁচাতে তিনি পুলিশকেও কিছু জানাননি এবং উল্টো তার জিনিসপত্র নিয়ে পালানোর ছক কষেন। এমনকি নিহত নারীর বান্ধবীর কাছেও তিনি মিথ্যা বলেন যে তিনি তাকে ওই ফ্ল্যাটে খুঁজে পাননি।

ভারতে পালানোর উদ্দেশ্যে মুম্বাইয়ের টিকিট কেটে বার্মিংহাম বিমানবন্দরে যাওয়ার পথেই দীপককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা জ্যাকেট এবং নিহত নারীর ফোনসহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। আদালতে নিজেকে প্যাথলজিক্যাল মিথ্যাবাদী হিসেবে স্বীকার করলেও তিনি হত্যার কথা পুরোপুরি অস্বীকার করেছিলেন।

তবে জুরি বোর্ড সর্বসম্মতভাবে দীপককে খুন এবং বিচারের পথ বাধাগ্রস্ত করার দায়ে দোষী সাব্যস্ত করেছে। প্রসিকিউটর ক্যারোলিন কারবেরি জানান, দীপক চুরি এবং মিথ্যার আশ্রয় নেওয়ায় ওই নারী তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। আগামী শুক্রবার এই আসামিকে আনুষ্ঠানিকভাবে সাজা শোনানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

#aknews #onebanglanews #লন্ডন #অপরাধ #যুক্তরাজ্য