যুক্তরাজ্যে দেশজুড়ে বিলাসবহুল গাড়ি চুরির চক্রের চার সদস্য কারাদণ্ডে

41

দেশজুড়ে বিলাসবহুল গাড়ি চুরির ঘটনায় জড়িত চার সদস্যকে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের চেস্টার ক্রাউন কোর্ট। দোষ স্বীকারের পর হাসান আলীকে ৪ বছর ২ মাস, আসাদ আলীকে ৪ বছর, মোহাম্মদ হারুনকে ৩ বছর এবং কিয়ান ব্রিসবান-ড্রলসকে ১ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৫ সালের মে থেকে জুলাইয়ের মধ্যে স্ট্যাফোর্ডশায়ার, লেইসেস্টারশায়ার, বার্মিংহাম, হ্যাম্পশায়ার ও চেশায়ারে অন্তত ১৪টি উচ্চমূল্যের গাড়ি চুরি করে এই চক্র। তদন্তে জানা যায়, তারা ‘রিলে ডিভাইস’ ব্যবহার করে বাড়ির ভেতরে থাকা গাড়ির চাবির সংকেত সংগ্রহ করে সহজেই গাড়ির দরজা খুলে ইঞ্জিন চালু করত। ফোনের বার্তা, সিসিটিভি ফুটেজ এবং উদ্ধার হওয়া গাড়ির যন্ত্রাংশের সূত্র ধরে পুলিশ তাদের শনাক্ত করে গ্রেপ্তার করে।

চেশায়ার পুলিশের কর্মকর্তা ডিসি বেন হ্যারিংটন বলেন, উচ্চমূল্যের গাড়ি চুরি করে তারা শেষ পর্যন্ত নিজেদের কর্মকাণ্ডের পরিণতি ভোগ করছে।