ওয়ানবাংলানিউজ: ২১ জুন, বৃহস্পতিবার বায়ু দূষনমুক্ত দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে মেয়র জন বিগস বলেন, আমাদের ৪০% বাসিন্দা ভয়াবহ দূষিত পরিবেশে বসবাস করেন। এই দূষনের মাত্রা জাতীয় এবং ইউ গাইড লাইনের মাত্রাকে অতিক্রম করে চলেছে এবং বাসিন্দাদের স্বাস্থ্যের প্রতি মারাত“ক রকমের ক্ষতিকর প্রভাব ফেলছে।
মেয়র আরো বলেন, স্থানীয় পর্যায়ে বায়ু দূষন মোকাবেলায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্চিছ। কিন্তু এই সমস্যা মোকাবেলায় জাতীয় এবং যৌথ উদ্যোগ প্রয়োজন। তিনি আরো বলেন, ব্রিটেনের বায়ু দূষনের মাত্রা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে।
এ থেকে বাচাঁর জন্য সরকারের পক্ষ থেকে দরকার নতুন আইন এবং বিনিয়োগ। আর এজন্যই মেয়র সাদিক খানের দাবীকে আমি স্বাগত জানাই। ডেপুটি মেয়র এবং রিজেনারেশন এন্ড এয়ার কেয়ালিটি বিষয়ক কেবিনেট মে“ার কাউন্সিলার র্যাচেল ব্ল্যাক তার প্রতিক্রিয়ায় বলেন, বায়ু দূষন এমন একটি বিষয় যাকে বারার ভৌগলিক বাউন্ডারী দিয়ে আটকানো সম্ভব নয়। আর এজন্য আমরা লন্ডন মেয়র সাদিক খানের সাথে এক সাথে কাজ করছি। লন্ডন মেয়র ইতিমধ্যে বায়ু দূষণ মোকাবেলায় সরকারকে গাইড লাইন দিয়েছেন। সরকারের উচ্ িবিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ক্লিন এয়ার জোন এবং ক্লিন এয়ার এ্যাক্টকে সাপোর্ট করা।















