যুক্তরাজ্যে ‘ভাড়াটে খু*নি’ সন্দেহে নরওয়ের তরুণ ফুটবলারের বিচার

30

যুক্তরাজ্যে অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে আসার অভিযোগে নরওয়ের ১৯ বছর বয়সী ফুটবলার Johannes Kongsnes Natland-এর বিরুদ্ধে লন্ডনের ওল্ড বেইলিতে বিচার চলছে।

আদালতে জানানো হয়, গত বছর হাডার্সফিল্ডের একটি হোটেলে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বডিক্যাম ফুটেজে দেখা যায়, গ্রেপ্তারের সময় তিনি হাসিমুখে পুলিশের দিকে ‘ফিঙ্গার গান’ তাক করে গুলি করার ভঙ্গি করেন।

প্রসিকিউশনের দাবি, সুইডিশ অপরাধী চক্র ‘ফক্সট্রট নেটওয়ার্ক’-এর হয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। তবে পুলিশ অভিযানে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে পরিকল্পনা ভণ্ডুল করে দেয়।

ন্যাটল্যান্ড হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন, তবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ স্বীকার করেছেন। মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।