যুক্তরাজ্যে রিফর্ম ইউকে এখন শীর্ষে, তিন মাসে সংগ্রহ ৯ মিলিয়ন পাউন্ড

72

২০২৬ সালের প্রথম তিন মাসে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুদান সংগ্রহ করেছে Reform UK। দলটি প্রায় ৯ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছে, যার বড় অংশ এসেছে ক্রিপ্টোকারেন্সি খাতের ধনী উদ্যোক্তাদের কাছ থেকে।

দলটির নেতা Nigel Farage-এর নেতৃত্বাধীন রিফর্ম ইউকে ক্রিপ্টো বিনিয়োগকারী Christopher Harborne-এর কাছ থেকে ৩ মিলিয়ন পাউন্ড এবং উদ্যোক্তা Ben Delo-এর কাছ থেকে ৪ মিলিয়ন পাউন্ড অনুদান পেয়েছে।

একই সময়ে Labour Party এবং Conservative Party প্রত্যেকেই প্রায় ৪ মিলিয়ন পাউন্ড করে অনুদান সংগ্রহ করেছে।

স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুর্নীতিবিরোধী সংগঠনগুলো বলছে, অল্পসংখ্যক ধনী ব্যক্তির বিপুল অর্থায়ন গণতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। এদিকে ব্রিটিশ সরকার বিদেশি অনুদান ও ক্রিপ্টোকারেন্সি-ভিত্তিক অনুদানের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা করছে।