যুক্তরাজ্যে হেনরি নওয়াক হ*ত্যা: সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে সরকারের সতর্কবার্তা

40

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Keir Starmer হেনরি নওয়াক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজন ও বর্ণবিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন।

১৮ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হেনরি নওয়াককে হত্যার দায়ে ভিকরাম ডিগওয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ঘটনাটি ঘিরে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ক্ষোভ উসকে দেওয়ার চেষ্টা করছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। স্টারমার বলেন, নওয়াকের পরিবার নিজেরাই অনুরোধ করেছে যেন এই হত্যাকাণ্ডকে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যবহার না করা হয়।

এদিকে পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত চলছে, আর শিখ সম্প্রদায়ও ঘটনার পর বাড়তি বিদ্বেষ ও হয়রানির অভিযোগ করেছে। নওয়াকের পরিবার সবাইকে শান্ত থাকার এবং আরও বিভাজন এড়ানোর আহ্বান জানিয়েছে।