বিনোদন ডেস্ক: বহুদিন ধরেই অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত রুপোলি পর্দা থেকে দূরে আছেন। ‘মার্ডার‘‚ ‘প্যায়ার কা সাইড এফেক্টস ‘‚ ‘ওয়েলকাম‘ এর মতো ছবিতে অভিনয় করার জন্য পরিচিত উনি ওঁকে শেষ বড় পর্দায় দেখা যায় চাইনিজ ফ্যান্টাসি ‘ টুম্ব রেইডার্স ‘-এ‚ যা ২০১৬ সালে মুক্তি পায়।
গত বছর অবশ্য অন্য কারণে খবরের শিরোনামে উঠে আসেন। তিনজন মুখোশধরী ব্যক্তি নাকি তার ওপর হামলা করেছিল। এই ঘটনা ঘটে প্যারিস-এ তখনি জানা যায় মল্লিকা মুম্বই ছেড়ে পাকাপাকিভাবে প্যারিসে চলে গেছেন।
এখন আবার শোনা যাচ্ছে মল্লিকা এবং তার ফ্রেঞ্চ বয়ফ্রেন্ড সিরিল অক্সিফ্যানসকে নাকি বাড়ি ভাড়া না দেওয়ার কারণে তাদের প্যারিসের অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে।
শোনা যচ্ছে মল্লিকা এবং তার বয়ফ্রেন্ডের প্রায় আশি হাজার ইউরো বা ৬৪ লাখ টাকার কাছাকাছি বাড়ি ভাড়া বাকি আছে। তাদের আইনজীবী জানিয়েছেন তারা নাকি ইচ্ছা করেই বাড়ি ভাড়া বাকি রেখেছেন ক্ষোভ প্রকাশ করার জন্য।
মল্লিকার অ্যাপার্টমেন্ট আইফেল টাওয়ার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত। প্যারিসের সব বিশিষ্ট ব্যক্তিরা এই অঞ্চলেই থাকতে পছ্ন্দ করেন। বেশ কিছু জনপ্রিয় হলিউডের ছবি যেমন ‘থান্ডারবল‘ এবং ‘ লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস ‘ এই জায়গাতেই শ্যুট করা হয়েছে।













