ব্রিটেনে নেতৃত্ব সংকট: একের পর এক প্রধানমন্ত্রী পতন

90

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী পদটি কেন বারবার অস্থির হয়ে পড়ছে এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষণে বলা হচ্ছে, ব্রিটেনে সাম্প্রতিক বছরগুলোতে থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক এবং বর্তমানে কিয়ার স্টারমার পর্যন্ত একাধিক প্রধানমন্ত্রী রাজনৈতিক চাপ, দলীয় দ্বন্দ্ব ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ক্ষমতায় টিকতে সমস্যায় পড়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নীতি বাস্তবায়নে ধারাবাহিকতার অভাব, বারবার মন্ত্রিসভা পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি সরকারের কার্যকারিতাকে দুর্বল করছে। এতে বড় বড় সংস্কার ও সিদ্ধান্তগুলো প্রায়ই থমকে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু ব্যক্তিগত নেতৃত্ব নয়, বরং পুরো শাসন কাঠামো ও রাজনৈতিক বিভাজনই এই সংকটের মূল কারণ হতে পারে। ফলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদটি কার্যত “অস্থিতিশীল” হয়ে পড়ছে কি না এ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।