যুক্তরাজ্যের Wormwood Scrubs কারাগারে আটক ২২ বছর বয়সী Umer Khalid অভিযোগ করেছেন, পেশি ক্ষয়জনিত রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি পর্যাপ্ত চিকিৎসা ও উপযুক্ত হুইলচেয়ার পাচ্ছেন না। ফলে ওষুধ নিতে ও চলাফেরা করতে তাকে মেঝেতে হামাগুড়ি দিতে হচ্ছে।
ফিলিস্তিনপন্থি আন্দোলন Palestine Action-সংশ্লিষ্ট এক মামলায় বিচারাধীন খালিদ আরও দাবি করেন, অগ্নি সতর্কতার সময়ও তাকে সেলে ফেলে রাখা হয়েছিল এবং গোসলের চেয়ার না থাকায় ২৬ দিন গোসল করতে পারেননি।
তার পরিবার জানিয়েছে, দীর্ঘ অবহেলায় তার শারীরিক অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। তবে যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় বলেছে, সব বন্দির প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।















