যুক্তরাজ্যে স্টারমার পরবর্তী নির্বাচনে লেবারকে নেতৃত্ব দেবেন না; দাবি শ্রমিক ইউনিয়নগুলোর

55

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Keir Starmer পরবর্তী সাধারণ নির্বাচনে Labour Party-কে নেতৃত্ব দেবেন না বলে মনে করছে দল-সমর্থিত বেশ কয়েকটি শ্রমিক ইউনিয়ন। ফাঁস হওয়া এক যৌথ খসড়ায় ইউনিয়নগুলো বলেছে, বর্তমান পথে দল চলতে পারে না এবং ভবিষ্যতে নতুন নেতা নির্বাচনের পরিকল্পনা করতে হবে।

ইউনিয়নগুলোর অভিযোগ, লেবার সরকার জনগণের প্রত্যাশিত পরিবর্তন আনতে ব্যর্থ হচ্ছে। যদিও ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমিক অধিকার আইনে কিছু অগ্রগতি হয়েছে, তবুও সাম্প্রতিক নির্বাচনের ফল দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, কয়েকজন মন্ত্রীর পদত্যাগ ও ৯০ জনের বেশি এমপির চাপের মুখে স্টারমারের নেতৃত্ব আরও দুর্বল হয়ে পড়েছে। তবে তিনি এখনই পদত্যাগ না করে দায়িত্ব চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।