যুক্তরাজ্যের মানবাধিকার আইনজীবী Rajiv Menon আদালত অবমাননার অভিযোগের বিরুদ্ধে আপিলে জয় পেয়েছেন। ফিলটনে অবস্থিত Elbit Systems UK–এর একটি অস্ত্র কারখানায় বিক্ষোভে অংশ নেওয়া Palestine Action কর্মীদের বিচার চলাকালে দেওয়া সমাপনী বক্তব্য নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
বিচারক অভিযোগ করেছিলেন, মেনন আদালতের নির্দেশনা অমান্য করে জুরিদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। তবে আপিল আদালত রায় দিয়েছে, বিচারক সরাসরি তাকে আদালত অবমাননার মামলায় পাঠানোর ক্ষমতা রাখতেন না।
মেননের আইনজীবীরা এই মামলাকে “অভূতপূর্ব” বলে উল্লেখ করে জানান, এটি আইনজীবীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারত।
উল্লেখ্য, অভিযুক্ত ছয় কর্মীর প্রথম বিচারে কেউ দোষী সাব্যস্ত না হলেও পুনর্বিচারে চারজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।















