বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা Lotus Cars তাদের যুক্তরাজ্যের নরফোক কারখানা চালু রাখতে সরকারের সহায়তা চেয়েছে। কোম্পানিটি জানিয়েছে, মার্কিন বাজার ধরে রাখতে তারা পেট্রোলচালিত Lotus Emira মডেলের উৎপাদন চালিয়ে যাবে।
লোটাসের প্রধান নির্বাহী Qingfeng Feng বলেন, নরফোক কারখানাটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বরং উৎপাদন ও বিক্রি বাড়াতে সরকারকে অবকাঠামোসহ বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা চলছে।
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান Geely–এর অধীন লোটাস গত বছর কর্মী ছাঁটাই করায় ব্রিটিশ কারখানার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চীনা গাড়ির ওপর উচ্চ শুল্ক থাকায় ব্রিটিশ কারখানার গাড়িই তাদের প্রধান ভরসা হয়ে উঠছে।
লোটাস আরও জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ির চাহিদা প্রত্যাশার তুলনায় কম থাকায় তারা নতুন হাইব্রিড ও পেট্রোলচালিত মডেল তৈরির পরিকল্পনাও করছে।















