নেতানিয়াহুর মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং পারমাণবিক উপকরণগুলো ধ্বংস করা অপরিহার্য। তিনি বলেন, আমরা ইতোমধ্যে তাদের অনেক সক্ষমতা নিষ্ক্রিয় করেছি, কিন্তু সেগুলো এখনও অস্তিত্বশীল। তাই সামনে অনেক কাজ বাকি রয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঠিক কীভাবে ইরানের পারমাণবিক উপকরণগুলো অপসারণ বা ধ্বংস করবে—এমন প্রশ্নের জবাবে অবশ্য বেশ সতর্ক ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সহাস্যে বলেন, আপনারা আমাকে এই প্রশ্নগুলো করবেন আর আমি সেগুলো কৌশলে এড়িয়ে যাব।
ইরানের বিরুদ্ধে এই অভিযান বা লক্ষ্য পূরণে কোনো নির্দিষ্ট ডেডলাইন বা সময়সীমা দিতে রাজি হননি নেতানিয়াহু। তার এই বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট যে, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েল দীর্ঘমেয়াদী এবং কঠোর সামরিক ও কৌশলগত অবস্থান বজায় রাখতে চায়।















