ব্রিটেনের ক্ষমতাসীন Keir Starmer–এর নেতৃত্বে আস্থা হারাচ্ছেন দলীয় সদস্যদের বড় অংশ। নতুন এক জরিপে দেখা গেছে, লেবার পার্টির ৫১ শতাংশ সদস্য মনে করেন স্টারমার আর দলের রাজনৈতিক অবস্থান ঘুরে দাঁড় করাতে পারবেন না, আর ৪৫ শতাংশ চান তিনি পদত্যাগ করুন।
জরিপে নতুন নেতা হিসেবে সবচেয়ে জনপ্রিয় পছন্দ হয়েছেন Andy Burnham। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বার্নহ্যামকে ৪২ শতাংশ সদস্য ভবিষ্যৎ নেতা হিসেবে সমর্থন দিয়েছেন।
স্থানীয় নির্বাচন, স্কটল্যান্ড ও ওয়েলসের ভোটে লেবারের বড় ধাক্কার পর দলটির ভেতরে চাপ আরও বেড়েছে। কয়েকজন লেবার এমপি স্টারমারের জন্য “সম্মানজনক বিদায়ের সময়সূচি” নির্ধারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দলীয় সদস্যদের এক-তৃতীয়াংশ সদস্যপদ ছাড়ার কথাও ভাবছেন বলে জরিপে উঠে এসেছে।















