মেসির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন পেদ্রি

34

স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি বার্সেলোনার হয়ে নতুন ইতিহাস গড়েছেন। লিওনেল মেসির দেড় দশক পুরোনো রেকর্ড ভেঙে ক্লাবটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচে শুরুর একাদশে থাকার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

লা লিগায় বার্সেলোনা ও ওসাসুনার ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। এল সাদারে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল পেদ্রির জন্য বিশেষ, কারণ এটি ছিল তার ২০০তম ম্যাচে শুরুর একাদশে নামা।

মাত্র ২৩ বছর ১৫৯ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়ে পেদ্রি ভেঙে দেন মেসির আগের রেকর্ড। মেসি ২৩ বছর ২২৭ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। একই সঙ্গে কিংবদন্তি জাভি হার্নান্দেজকেও পেছনে ফেলেছেন তিনি।
বর্তমান দলে গাভি ও দানি ওলমো থাকলেও মাঝমাঠের প্রধান ভরসা পেদ্রি। কোচ হান্সি ফ্লিকের কৌশলে তিনি এখন অপরিহার্য অংশ।

মাঝমাঠ সামলানোর পাশাপাশি গোল করা ও করানো, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পেদ্রি। সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচ। সেই ম্যাচে সমতা বা জয় পেলেই লা লিগার শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা।