লেবাননে রাতভর তীব্র হামলা চালায় ইসরায়েল

36

দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে রাতভর ব্যাপক বোমা হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই তণ্ডব চলে। খিয়াম ও কানতারা শহরে সরাসরি বোমা হামলার পাশাপাশি আকাশপথে নিরবচ্ছিন্নভাবে ড্রোন টহল দেয় ইসরায়েলি বাহিনী। 

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, রাতে ব্রাচিত এলাকায় ফ্লেয়ার বা আলোকবর্তিকা নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। একই সময়ে সাফাদ এল বাত্তিখ, ইয়াতের, মাজদেল সেলম এবং চাইতিয়াহ শহরের উপকণ্ঠে ব্যাপক গোলাবর্ষণ করা হয়।

সোমবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোনের উপস্থিতি স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।