লন্ডনে রহস্যময় ভাস্কর্য; নিজের কাজ বলে নিশ্চিত করলেন ব্যাংসি

109

লন্ডনের ওয়াটারলু প্লেসে গভীর রাতে স্থাপন করা একটি নতুন ভাস্কর্য নিজের কাজ বলে নিশ্চিত করেছেন রহস্যময় শিল্পী ব্যাংসি। ভাস্কর্যটিতে দেখা যায়, এক ব্যক্তি বড় একটি পতাকা হাতে সামনে এগোচ্ছেন, তবে সেই পতাকাই তার মুখ ঢেকে রেখেছে।

ব্যাংসি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দেখান, কীভাবে রাতের অন্ধকারে ভাস্কর্যটি সেখানে স্থাপন করা হয়। তার স্বাক্ষরও ভাস্কর্যের বেদিতে দেখা গেছে।

শিল্পকর্মটি ইতোমধ্যেই জনমনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিতর্কিত ও বার্তাধর্মী শিল্পকর্মের জন্য পরিচিত ব্যাংসির এটি লন্ডনে সাম্প্রতিকতম সংযোজন।