রাশিয়ার অপপ্রচারণায় ‘অতি ঝুঁকিতে’ যুক্তরাজ্য; সতর্ক করলেন নিরাপত্তা বিশেষজ্ঞ ফিওনা হিল

47

ব্রিটেন রাশিয়া ও অন্যান্য রাষ্ট্রের অনলাইন প্রচারণার জন্য ক্রমেই ‘সহজ লক্ষ্য’ হয়ে উঠছে বলে সতর্ক করেছেন সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা ও নিরাপত্তা বিশেষজ্ঞ ফিওনা হিল। তিনি বলেন, তথ্যযুদ্ধ মোকাবিলায় জনগণকে শিক্ষিত করার যথেষ্ট উদ্যোগ না থাকায় যুক্তরাজ্য অনলাইন বিভ্রান্তি ও নির্বাচনী প্রভাবের ঝুঁকিতে পড়ছে।

পার্লামেন্টারি কমিটিতে সাক্ষ্য দিতে গিয়ে হিল বলেন, আধুনিক যুদ্ধ এখন শুধু অস্ত্র দিয়ে নয়, বরং প্রচারণা ও তথ্য বিকৃতির মাধ্যমেও পরিচালিত হয়। এ ক্ষেত্রে ব্রিটেনের সামাজিক প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে।

তিনি সুইডেনের ‘সাইকোলজিক্যাল ডিফেন্স’ মডেলের উদাহরণ তুলে ধরে বলেন, সেখানে মানুষকে শেখানো হয় কীভাবে ভুয়া তথ্য ও অনলাইন প্রভাব চিহ্নিত করতে হয়।

সাবেক ন্যাটো প্রধান জর্জ রবার্টসনও বলেন, রাশিয়া, চীন ও ইরানের মতো দেশের হুমকি সম্পর্কে জনগণকে সরাসরি সচেতন করা জরুরি। তিনি সতর্ক করেন, দেশের নিরাপত্তা শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, বরং পুরো জাতির সম্মিলিত প্রস্তুতি প্রয়োজন।