ফিফার কড়া নিয়মে বদলাবে লিগ ফুটবল

35

ফিফা নতুন প্রস্তাব অনুযায়ী, প্রতিটি দেশের ঘরোয়া ফুটবল লিগকে মৌসুমে সর্বোচ্চ একটি ম্যাচ বিদেশে আয়োজনের অনুমতি দেওয়া হতে পারে।

এই নতুন নীতিমালার লক্ষ্য হলো বিদেশে লিগ ম্যাচ আয়োজনের বিতর্কিত বিষয়টি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। প্রস্তাব অনুযায়ী, কোনো দেশ এক মৌসুমে অন্য দেশের লিগের সর্বোচ্চ পাঁচটি ম্যাচ আয়োজন করতে পারবে।

সম্প্রতি La Liga ও Serie A যথাক্রমে মিয়ামি ও অস্ট্রেলির পার্থে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষের আপত্তিতে FC Barcelona বনাম ভিয়ারিয়াল এবং মিলান বনাম কোমোর ম্যাচ বাতিল হয়ে যায়।

নতুন নিয়ম অনুযায়ী, বিদেশে ম্যাচ আয়োজনের জন্য সংশ্লিষ্ট ক্লাব, জাতীয় ফুটবল সংস্থা, মহাদেশীয় কনফেডারেশন এবং আয়োজক দেশের অনুমোদন লাগবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা, যার ভেটো দেওয়ার ক্ষমতাও থাকবে।

ফিফা খেলোয়াড়দের অতিরিক্ত ভ্রমণ ও কাজের চাপ নিয়েও উদ্বিগ্ন। তাই খেলোয়াড় কল্যাণ, সমর্থকদের সুবিধা এবং আয় বণ্টনের বিষয়ও যাচাই করা হবে।

আগামী মৌসুম থেকেই এই নতুন নীতিমালা কার্যকর করার লক্ষ্য রয়েছে বলে জানা গেছে।