যুক্তরাজ্যে প্রথমবারের মতো নতুন বৈদ্যুতিক গাড়ির গড় দাম পেট্রোলচালিত গাড়ির চেয়ে কম হয়েছে। গাড়ি বিক্রয় প্ল্যাটফর্ম অটোট্রেডার জানিয়েছে, নতুন বৈদ্যুতিক গাড়ির গড় দাম ৪২,৬২০ পাউন্ড, যেখানে পেট্রোল গাড়ির গড় দাম ৪৩,৪০৫ পাউন্ড—অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি গড়ে ৭৮৫ পাউন্ড সস্তা।
বিশেষজ্ঞরা বলছেন, এটি জীবাশ্ম জ্বালানি থেকে সরে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সোসাইটি অফ মোটর ম্যানুফ্যাকচারার্স এন্ড ট্রেডার্স এর তথ্য অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে যুক্তরাজ্যে নতুন গাড়ি বিক্রির ২২ শতাংশই ছিল বৈদ্যুতিক গাড়ি।
তবে চার্জিং অবকাঠামোর সীমাবদ্ধতা এখনও বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।















