যুক্তরাজ্যে কেয়ারার্স ভাতা কেলেঙ্কারিতে নতুন তদন্তের হুমকি

86

যুক্তরাজ্যে কেয়ারার্স অ্যালাউন্স (পরিচর্যাকারী ভাতা) কেলেঙ্কারির জেরে ক্ষতিপূরণ দিতে দেরি হওয়ায় এমপিরা নতুন করে তদন্ত শুরুর হুমকি দিয়েছেন। অনেক বেতনহীন পরিচর্যাকারী জানিয়েছেন, সরকারের পদক্ষেপের কারণে তারা এখনো “অনিশ্চয়তার মধ্যে” রয়েছেন।

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (DWP) অতীতে ভুল নির্দেশনার ভিত্তিতে হাজারো পরিচর্যাকারীর ওপর অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার চাপ সৃষ্টি করেছিল। এখনো সেই পুরনো বিল আদায়ের চেষ্টা চালিয়ে যাওয়ায় সমালোচনা বাড়ছে।

পার্লামেন্টের ওয়ার্ক অ্যান্ড পেনশনস কমিটির চেয়ার ডেবি আব্রাহামস বলেন, DWP-এর একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে নতুন তদন্ত শুরু করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

একজন পরিচর্যাকারী জানান, সরকারের ভুল স্বীকার করার পরও তাকে ৬,০০০ পাউন্ডের বেশি ফেরত দিতে বলা হয়েছে, যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পুরনো ও অবৈধ নির্দেশনা ব্যবহার করে এই অর্থ দাবি করা অযৌক্তিক। এদিকে বহু পরিচর্যাকারী মাসের পর মাস অপেক্ষা করছেন তাদের মামলার শুনানির জন্য, ফলে তারা আর্থিক ও মানসিক চাপে আছেন।

সরকার জানিয়েছে, তারা ইতিমধ্যে কিছু পরিবর্তন এনেছে এবং সমস্যার সমাধানে কাজ চলছে, তবে সমালোচকদের মতে অগ্রগতি খুবই ধীর।