মেট্রোপলিটন পুলিশের অনুরোধে লন্ডনে অনুষ্ঠিতব্য আল-কুদ্স দিবসের মিছিল নিষিদ্ধ করার অনুমোদন দিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। পুলিশ সতর্ক করেছিল যে এই মিছিল থেকে “গুরুতর জনঅস্থিরতা” সৃষ্টি হতে পারে।
রবিবার লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রো-প্যালেস্টাইন এই বার্ষিক আল-কুদ্স মিছিল। তবে মেট্রোপলিটন পুলিশের উদ্বেগের পর সেটি নিষিদ্ধ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির প্রতি সমর্থন জানানোর কারণে এই মিছিল আগেও সমালোচনার মুখে পড়েছিল।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগের আল-কুদ্স দিবসের মিছিলে সন্ত্রাসী সংগঠনকে সমর্থন ও ইহুদিবিরোধী ঘৃণামূলক অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। এ বছরের নিষেধাজ্ঞা শুধুমাত্র সম্ভাব্য ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হয়েছে। ২০১২ সালের পর এই প্রথমবার যুক্তরাজ্যে কোনো প্রতিবাদ মিছিল নিষিদ্ধ করা হলো।















