সাইফ হাসান: ৩ মাসের শিশু সন্তানকে নি*র্মমভাবে হ*ত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লন্ডনের ফিঞ্চলে এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। শিশুটি মাথায় গুরুতর আ*ঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা\রা গেছে। বর্তমানে তার বাবা ও মা উভয়েই পুলিশ হেফাজতে রয়েছেন। আগামী মে মাসে তাদের পুনরায় আদালতে হাজির করার কথা রয়েছে।
ঘটনার শুরু হয় গত ৩০শে জানুয়ারি উত্তর লন্ডনের ফিঞ্চলে এলাকায়। প্যারামেডিক এবং পুলিশ সদস্যরা আদাম এসিদ নামের ৩ মাসের ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেন। শিশুটির মাথায় গুরুতর জখম থাকায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসিকিউটর জোয়েল স্মিথ জানিয়েছেন যে শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণ এবং মাথার খুলিতে একাধিক ফাটল দেখা গিয়েছিল। লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর ১৭ই ফেব্রুয়ারি শিশুটি মারা যায়। এরপরই পুলিশ তার বাবা-মাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়।
অভিযুক্ত ৩২ বছর বয়সী মা দুনিয়া চেতাউয়াত এবং ৪৪ বছর বয়সী বাবা আবদেল কাদের এসিদ বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে শিশুকে হত্যা এবং মৃত্যুর সুযোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে এই মামলার চূড়ান্ত বিচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
#banglanews #londonnews #crime #aknews #onebanglanews















